ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লালগ্রহে আলো ছড়ালো মেরুজ্যোতি

আকাশ নিউজ ডেস্ক:

লালগ্রহ মঙ্গলের বুকে মেরুজ্যোতি দেখা গেছে। আরব আমিরাতে মঙ্গল মিশনের মহাকাশযান ‘হোপ’এই মেরুজ্যোতি দেখতে পেয়েছে।

হোপ যে মেরুজ্যোতি দেখতে পেয়েছে, সেটা রাতের দিকে আকাশ জুড়ে দৃশ্যমান মেরুজ্যোতির থেকে আলাদা ধরনের। এর নাম ‘ডিসক্রিট অরোরা’। বাংলায় বলা যায়, বিক্ষিপ্ত মেরুজ্যোতি।

সেই মেরুজ্যোতি লাল গ্রহের রাতের দিকে আকাশের কিছু কিছু অংশে দেখা যায়। বাকি অংশে তা দেখা যায় না।

এই মেরুজ্যোতি জোরালো সৌরঝড়ের জন্য হয় না। পৃথিবীতে এক ধরনেরই মেরুজ্যোতি দেখা যায়। আর তার কারণও একটাই। সৌরঝড়।

সেই ঝড়ের সময় সৌরকণারা এসে কোনও গ্রহের চার দিকে থাকা অদৃশ্য চৌম্বক ক্ষেত্রের উপর পড়লে গ্রহের চৌম্বক ক্ষেত্র তাকে ফিরিয়ে দিতে চায়।

চুম্বকের দুইটি সমমেরু একে অন্যকে বিকর্ষণ করে বলে। তাতেই মেরুজ্যোতির জন্ম হয়। ভয়ঙ্কর সৌরঝড়ের হাত থেকে গ্রহগুলোর রেহাই পাওয়ার সেটাই উপায়। গ্রহের চৌম্বক ক্ষেত্র সেখানে বর্মের মতো কাজ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লালগ্রহে আলো ছড়ালো মেরুজ্যোতি

আপডেট সময় ০৯:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১