ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষের ম্যাচে মাঠেই জ্ঞান হারালেন দুই ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাঠে খেলা চলাকালে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন ওয়েস্ট ইন্ডিজ দলের দুই নারী ক্রিকেটার। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা মাঠজুড়ে।

বাংলাদেশ সময় শুক্রবার গভীর রাতে অ্যান্টিগায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের নারী ক্রিকেট দল মুখোমুখি হয় স্বাগতিকদের।

আর সেই খেলায় ঘটল এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফিল্ডিং দেওয়ার সময় অজ্ঞান হয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের চিনেল হেনরি ও চিডিয়ান নেশন।

ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

১২৬ রানের তাড়ায় ব্যাট হাতে নামে পাকিস্তান। ফিল্ডিংয়ের একটা সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন চিনেল হেনরি।প্রথমে অবশ্য জ্ঞান হারাননি। খিঁচুনি শুরু হয় তার। এরপর জ্ঞানই হারিয়ে ফেলেন।

এ ঘটনায় মুহূর্তের জন্য সবাই হতচকিত হয়ে পড়েন। খেলা থামিয়ে দৌড়ে গিয়ে সতীর্থরা চিনেলকে ঘিরে ধরেন। মেডিকেল টিম দৌড়ে আসেন। চলে চিকিৎসা। কিন্তু চিনেলের জ্ঞান না ফেরায় স্ট্রেচারে করে তাবে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রাই। খেলা বন্ধ হয়ে যায়। ক্রিকেটাররা যখন ড্রেসিংরুমে ফিরছিলেন তখন ঘরে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

ড্রেসিংরুমে ফেরার পথে হঠাৎ করেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আরেক ক্যারিবীয় প্রমিলা তারকা চিডিয়ান নেশন।

মূলত চিনেল হেনরির খুব কাছের বন্ধু চিডিয়ান, চিনেলের অসুস্থতার বিষয়টি নিয়ে ঘোরের মধ্যে ছিলেন নেশন। আতঙ্কিত হয়ে তিনিও মূর্ছা গেলেন।

ঝুঁকি না নিয়ে চিডিয়ান নেশনকেও সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে দুই ক্রিকেটারের পরপর এভাবে অজ্ঞান হওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে অ্যান্টিগার ক্রিকেট মাঠে।

এমন দুর্ঘটনার ম্যাচেও ডাকওয়ার্থ-লুইস নিয়মে পাকিস্তানের বিরুদ্ধে ৭ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

পাকিস্তানের বিপক্ষের ম্যাচে মাঠেই জ্ঞান হারালেন দুই ক্রিকেটার

আপডেট সময় ০৭:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১