ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

ঢাকার পথে ২০ লাখ চীনা টিকা

আকাশ জাতীয় ডেস্ক:

চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ সিনোফার্মের টিকার চালান এখন ঢাকার পথে। শুক্রবার (২ জুলাই) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এ তথ্য জানিয়েছেন।

ঢাকার চীনা দূতাবাস ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, চীনের ২০ লাখ কেনা টিকা শুক্রবার (২ জুলাই) রাত পৌনে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেইজিং এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছে। শুক্রবার দিনগত রাত ১টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশ সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। তবে এবার চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকার প্রথম চালান আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জাপানের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঢাকার পথে ২০ লাখ চীনা টিকা

আপডেট সময় ১১:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১