ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তথ্যমন্ত্রীর উদ্যোগে লাশ বহনে ফ্রিজার ভ্যান সার্ভিস চালু

আকাশ জাতীয় ডেস্ক:

তথ্য ও সম্প্রাচর মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র ব্যক্তিগত উদ্যোগে নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও আশপাশের উপজেলার মানুষের জন্য লাশবাহী ফ্রিজার ভ্যান সার্ভিস চালু করা হয়েছে।

বৃহস্পতিবার রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ সার্ভিস চালু হয়। মন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে লাশবাহী ফ্রিজার ভ্যানটি পরিচালিত হচ্ছে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়াসহ আশপাশের উপজেলা গুলোর অনেকে প্রবাসে থেকে জীবিকা নির্বাহ করেন। সেখানে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়ে রেমিটেন্সযোদ্ধারা প্রাণ হারান। তাদের লাশ বিমানে দেশে আনার পর অনেক সময় ফ্রিজার ভ্যানের অভাবে সমস্যায় পড়তে হয়। চট্টগ্রাম শহরের কোনো হাসপাতালে কারো মৃত্যু হলে সেই লাশ রাঙ্গুনিয়ায় নিতেও বিপাকে পড়তে হয় অনেক সময়। এ ধরনের মানবিক সহায়তায় শুধু রাঙ্গুনিয়া নয়, আশেপাশের উপজেলাতেও ফ্রিজার ভ্যানটি সেবা প্রদান করবে।

লাশবাহী ফ্রিজার ভ্যান চালু উপলক্ষে বৃহস্পতিবার দোয়া মাহফিলে অংশ নেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রাসাদ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন খান ও পৌর কাউন্সিলার জসিম উদ্দিন শাহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তথ্যমন্ত্রীর উদ্যোগে লাশ বহনে ফ্রিজার ভ্যান সার্ভিস চালু

আপডেট সময় ০৯:১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১