ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

হলি আর্টিজান হামলার বার্ষিকীতে ৪ রাষ্ট্রদূতের শ্রদ্ধা

আকাশ জাতীয় ডেস্ক:

হলি আর্টিজান বেকারি হামলার ৫ম বার্ষিকীতে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চার দেশের রাষ্ট্রদূতরা।

বৃহস্পতিবার (১ জুলাই) গুলশানে হলি আর্টিজান হামলার স্থানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

নিহতদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা ও ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী যোগ দেন।

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। সে সময় ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ৯ জন ইতালির, ৭ জন জাপানের , একজন ভারতীয় এবং একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।

এদিকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এক বার্তায় বলেছে, আমরা অবিন্তা কবীরকে স্মরণ করছি। অবিন্তা কবীর ছিলেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বৈত নাগরিক এবং এমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আরো স্মরণ করছি তাঁর সহপাঠী ফারাজ হোসেনকে যিনি নিরাপদে চলে যাওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও তাঁর বন্ধুদের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা আরো স্মরণ করছি বার্কলি’র দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ঢাকাস্থ আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী তারিশি জৈনকে যিনি গ্রীষ্মকালীন ইন্টার্নশীপের জন্য ফিরে এসেছিলেন। গভীর শ্রদ্ধাভরে আমরা স্মরণ করছি চূড়ান্ত ত্যাগ স্বীকারকারী দুই পুলিশ কর্মকর্তা ও আহত ২৫ কর্মকর্তার সাহসিকতাকে।

শোকাবহ এই বার্ষিকী অনুষ্ঠানে আমরা সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। যাঁরা প্রাণ দিয়েছেন তাঁরা সকলেই শান্তিতে সমাহিত থাকুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জাপানের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

হলি আর্টিজান হামলার বার্ষিকীতে ৪ রাষ্ট্রদূতের শ্রদ্ধা

আপডেট সময় ১২:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১