ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টিকা পাওয়া নিয়ে আর সমস্যা থাকছে না: পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের টিকা পাওয়া নিয়ে বাংলাদেশের আর কোনো সমস্যা থাকছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া উপহারের ২৫ লাখ ডোজ টিকা দুই তিন দিনের মধ্যে চলে আসবে। এছাড়া চীন থেকে কেনা টিকার একটি চালানও শিগগির এসে পৌঁছাবে বলে জানান মন্ত্রী।

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডিবেটিং ক্লাবের উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা তিন দিনের মধ্যে আমেরিকার মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাবে এবং শিগগিরই বাংলাদেশের ক্রয়কৃত ২০ লাখ ডোজ চীনা টিকা এখানে পৌঁছবে।

আবদুল মোমেন বলেন, চীনের সাইনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্যিক ভিত্তিতে ক্রয়ের অংশ হিসেবে ২০ লাখ ডোজ টিকার প্রথম চালানটি শিগগির এখানে পৌঁছবে।

এদিকে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজে লিখেছেন, ‘সাইনোফার্মের ভ্যাকসিনের ২০ লাখ ডোজ বেইজিংয়ে প্রস্তুত রয়েছে এবং সেগুলো শিগগির ঢাকা পৌঁছবে। মহামারির নতুন ঢেউ মোকাবেলায় চীন আমাদের বাংলাদেশী বন্ধুদের পাশে রয়েছে।’

চীন থেকে সাইনোফার্ম টিকার দেড় কোটি ডোজ এবং রাশিয়ার কাছ থেকে স্পুটনিক টিকার আরও একটি বড় চালান বাংলাদেশ শিগগির পাচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

টিকা পাওয়া নিয়ে আর সমস্যা থাকছে না: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১