ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘দক্ষ প্রোগ্রামার তৈরি করতে পারলে দেশে-বিদেশে কর্মসংস্থানের অভাব হবে না’

আকাশ আইসিটি ডেস্ক : 

দক্ষ প্রোগ্রামার তৈরির পাশাপাশি সৃজনশীল ও উদ্ভাবনী কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, দক্ষ প্রোগ্রামার তৈরি করতে পারলে দেশে ও বিদেশে তাদের কর্মসংস্থানের অভাব হবে না। করোনা মহামারিতে বিশ্বব্যাপি সাধারণ চাকুরির সুযোগ সংকুচিত হলেও তথ্য-প্রযুক্তিতে (আইটি) স্কিল্ড প্রফেশনালদের চাকুরীর চাহিদা দেশে ও বিদেশে বাড়ছে।’

রাজধানীতে আয়োজিত ‘কোভিডকালে চাকরির সুযোগ এবং আইটি খাতের চ্যালেঞ্জ’ শীর্ষক এক ওয়েবিনারে শুক্রবার রাতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী এ সময় জানান, বাংলাদেশ ডিজিটাল অবকাঠামোসহ ডিজিটাল সেবা সম্প্রসারণে অভাবনীয় সফলতা অর্জন করলেও শিক্ষায় ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হয়নি।

তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে শিক্ষার প্রাথমিক স্তর থেকে ডিজিটাল শিক্ষা প্রদানের কোনো বিকল্প নেই। মন্ত্রী মোস্তাফা জব্বার বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে কম্পিউটার বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কাতারের আমিরকে ফোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর

‘দক্ষ প্রোগ্রামার তৈরি করতে পারলে দেশে-বিদেশে কর্মসংস্থানের অভাব হবে না’

আপডেট সময় ১০:৪৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১