ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহাকাশে পর্যটক নেওয়ার অনুমতি পেল ভার্জিন গ্যালাটিক (ভিডিও)

আকাশ আইসিটি ডেস্ক : 

বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসনের মহাকাশ সংস্থা ভার্জিন গ্যালাটিক মহাকাশে পর্যটক নেওয়ার অনুমতি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের প্লেন চলাচল নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে শুক্রবার অনুমতি পাওয়ার কথা জানিয়েছে ভার্জিন গ্যালাটিক। খবর আরব নিউজের।

ভার্জিন গ্যালাটিক-এর মহাকাশযান নিউ ম্যাক্সিকো থেকে মে মাসে মানুষসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে।

এ মহাকাশ সংস্থার স্পেসশিপ টু মহাকাশযানে ৬ জন যাত্রী মহাকাশে যেতে পারবেন।

ভার্জিন গ্যালাটিক ছাড়াও জেফ বেজোসের ব্লু অরিজিন এবং অ্যালন মাস্কের স্পেসএক্স পর্যকটদের মহাকাশ ভ্রমণে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভার্জিন গ্যালাটিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল কলগ্লাজিয়ের এক বিবৃতিতে বলেন, এফএএর অনুমতি আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। আমরা এই গ্রীষ্মে ক্রুসহ আমাদের প্রথম টেস্ট ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি।

এ মহাকাশ সংস্থার যাত্রী হয়ে মহাশূন্যে ঘুরে আসতে ইতোমধ্যে প্রায় ৬০০ পর্যটক টিকিট বুকিং দিয়েছেন। প্রতিটি টিকিটের মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্রের নিউ ম্যাক্সিকোর স্পেসপোর্ট থেকে মহাকাশের উদ্দেশে রওয়ানা হবে ভার্জিন গ্যালাটিকের মহাকাশযান। ব্র্যানসন এ গ্রীষ্মেই মহাকাশে যান পাঠানোর স্বপ্ন দেখছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহাকাশে পর্যটক নেওয়ার অনুমতি পেল ভার্জিন গ্যালাটিক (ভিডিও)

আপডেট সময় ১০:২৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১