ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি সেবায় জটিলতা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বরং এনআইডি সেবা এখন যথাস্থানে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার দুপুরে রাজধানীর পুরাতন কারাগার কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে কারাবন্দীদের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কারাগারকে সংশোধনাগারে পরিবর্তন করতে কাজ করছে সরকার। এরইমধ্যে বেশ কাজ করা হয়েছে। কারাগারে থেকেই এখন পরিবারের সঙ্গে কথা বলতে পারছেন বন্দিরা। বিভিন্ন কাজের ব্যবস্থা করা হয়েছে, যেন জেল থেকে মুক্তির পর কাজ করে খেতে পারেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কারাবন্দীদের ১০০ সন্তানকে বৃত্তি প্রদান করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআইডি নিয়ে যেসব কথা হচ্ছে তা অবান্তর। আমরা জেনেবুঝেই এনআইডি সেবাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনছি। এখানে সবার মতামত রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সবাইকে স্বাস্থ্যবিধি মানানো সম্ভব নয়। প্রাণঘাতী এই রোগ নিয়ন্ত্রণে সবাইকে ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, এক কথায় সরকারি নির্দেশনা জনগণকে মানা উচিত। পুলিশ কেন ফোর্স করবে নিয়ম মানতে। এরপরেও পুলিশ চেকপোস্ট বসিয়ে কাজ করছে। গাড়ি নিয়ন্ত্রণ করছে।

টিকটক বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে টিকটক বন্ধের আলোচনা চলছে।

এই বিষয়ে পরিবারের কর্তাব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ছেলে-মেয়েরা কোথায় কী করছে তা দেখবেন না? টিকটক করছে, লাইকি করছে, ভিডিও করছে, মাদক গ্রহণ করছে, নষ্ট হয়ে যাচ্ছে; এগুলো অভিভাবকদেরও দেখতে হবে। না পারলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

নিকলীতে শিশুকে নির্যাতনের ঘটনায় অভিযোগে জড়িত ব্যক্তি প্রতিবেশী গ্রেপ্তার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি সেবায় জটিলতা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১