ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিশোর গ্যাং নিয়ে র‌্যাব-২ অধিনায়কের কড়া হুঁশিয়ারি

আকাশ জাতীয় ডেস্ক:

বিভিন্ন মাধ্যমে তথ্য বিশ্লেষণ ও তালিকা তৈরি করে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।

তিনি বলেছেন, ‘শুধু কিশোর গ্যাংয়ের সদস্যই নয়, তাদের পেছনে যারা ইন্ধনদাতা ও মদদদাতা তাদের প্রত্যেকে আইনের আওতায় আনা হবে।’

রবিবার রাতে রাজধানীর হাজারীবাগ ও দারুস সালাম থানা এলাকা থেকে কিশোর গ্যাং ‘ডন সাগর’ ও ‘মুন্না গ্রুপ’ এর ১৬ সদস্যকে আটক করা হয়। অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে ১১টি ছুরি, একটি চাপাতি, তিনটি ফোল্ডিং চাকু ও একটি খুর জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- মো. রায়হান, মো. পলাশ হোসেন, মো. সাগর, মো. সরফরাজ আহমেদ রিমন, মো. মুন্না, মো. রাসেল, মো. উজ্জ্বল হোসেন, শাকিল হাওলাদার, মো. মুরাদ হোসেন, মো. মামুন খান, রিফাদ হোসেন, মো. রায়হান, হাসান শেখ, মো. হাসনাইন, মো. নাসির উদ্দিন আলবানী ও জয় চন্দ্র ঘোষ।

সোমবার দুপুরে মোহাম্মদপুরের বছিলায় আটকদের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে কিশোর গ্যাং নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন র‌্যাব-২ এর অধিনায়ক।

লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, ‘গত এক মাসে তালিকাভুক্ত ১১টি কিশোর গ্যাংয়ের মোট ৬২ জনকে আটক করা হয়েছে। শুধু কিশোর গ্যাংয়ের সদস্যই নয়, তাদের পেছনে যারা ইন্ধনদাতা ও মদদদাতা হিসেবে কাজ করে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযান চলবে এবং আইনের আওতায় আনা হবে।’

র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, ‘আটক হওয়া এসব কিশোর অপরাধী স্থানীয়ভাবে কিশোর গ্যাং ‘ডন সাগর গ্রুপ’ ও ‘মুন্না গ্রুপ’ এর সদস্য। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রায়ই তারা এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টার জন্য দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। এছাড়া বিভিন্ন স্থানে তারা একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে। এরপর আশপাশে কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেত।’

এক প্রশ্নের র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘কিশোর গ্যাংয়ের ইন্ধনদাতা হিসেবে যদি প্রভাবশালী কেউ, এমনকি রাজনৈতিক দলের নেতাকর্মীদের কেউ জড়িত থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিশোর গ্যাংয়ের তৎপরতা আমরা এরই মধ্যে কমিয়ে এনেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কিশোর গ্যাং নিয়ে র‌্যাব-২ অধিনায়কের কড়া হুঁশিয়ারি

আপডেট সময় ০৪:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১