ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল ‘ইতিহাস যখন সঠিকভাবে কথা বলে, বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়’:তথ্য মন্ত্রী প্রকাশ্যে উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা আমরা আমেরিকানদের ‘একদমই বিশ্বাস করি না’: ইরানের প্রধান বিচারপতি ‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’: আলি আবদোল্লাহি দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো: রাশেদ ভারতীয় বিমান বাহিনীর পরিবহন প্লেন বিধ্বস্ত জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই তরুণ প্রজন্মের হাতেই দেশের উন্নয়ন নির্ভর করছে: মির্জা ফখরুল

বাংলাদেশ থেকে সৌদি গেলে কোয়ারেন্টিন অব্যাহতির অনুরোধ

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের কর্মীরা দেশে কোয়ারেন্টিন শেষে সৌদি আরব গেলে সে দেশে কোয়ারেন্টিন থেকে অব্যাহতি প্রদানের অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

শনিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনালাপে এ অনুরোধ করেন তিনি।এক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের খরচ সাশ্রয় হবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন উল্লে­খ করেন। বিষয়টি বিবেচনা করা হবে বলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার পর সাত দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হয়। করোনা মহামারির মধ্যেও বাংলাদেশি শ্রমিকের সৌদি গমনে অনুমতি প্রদানের জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান ড. মোমেন। এ সময় ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, এ বছর করোনা মহামারির কারণে অন্য দেশ থেকে কোনো ব্যক্তি সৌদি আরবে গিয়ে হজ পালন করার সুযোগ পাবেন না। তবে সৌদিতে অবস্থানরত সৌদি নাগরিকের পাশাপাশি অন্য দেশের নাগরিকরাও হজ পালনের সুযোগ পাবেন।

ড. মোমেন বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সে দেশে নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে। এ বিষয়ে তিনি সৌদি আরবের সহযোগিতা কামনা করেন।

ড. মোমেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল

বাংলাদেশ থেকে সৌদি গেলে কোয়ারেন্টিন অব্যাহতির অনুরোধ

আপডেট সময় ১০:২০:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১