ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশিসহ ১৫৬ প্রবাসী আটক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আন্তর্জাতিক ডেস্কমালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে হঠাৎ করেই অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় রোববার (৬ জুন) রাত ১১টার দিকে সাইবারজায়া এলাকার একটি নির্মাণ স্থাপনায় চালানো অভিযানে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে

সোমবার (৭ জুন) এ খবর দিয়েছে দ্য স্টার মালয়েশিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে,মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেন, ১২ নারী ও দুই শিশু মোট ২০২ জনকে ধরতে সেখানে অভিযান চালানো হয়। তারা সবাই ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও ভারতের নাগরিক। শেষ পর্যন্ত ১৫৬ জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ৬২ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ৪২ জন, মিয়ানমারের ২৯ জন, নেপালের ২০ জন, পাকিস্থান ও ভারতের একজন। তাদের সবার বয়স ৪ থেকে ৫০ বছরের মধ্যে। এদের কারো কাছেই বৈধ ভ্রমণ এবং শনাক্তকারী দলিল ছিল না, যোগ করেন তিনি।

দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেন, এই লোকগুলো যেখানে বসবাস করছিলেন সেখানে অবৈধ সংযোগের মাধ্যমে পানি এবং বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তিন মাস ধরে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্স, জাতীয় নিবন্ধকরণ বিভাগ এবং পুলিশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানের পর সাংবাদিকদের দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেন, করোনার সংক্রমণ রোধে নির্মাণ শ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কিনা তা নিশ্চিত করতেই এ অভিযান। কিন্তু দেখা গেছে, তাদের অধিকাংশের কাছেই করোনা পরীক্ষার কাগজপত্র নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর

মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশিসহ ১৫৬ প্রবাসী আটক

আপডেট সময় ০৮:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১