ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা স্পিকার পদে আলোচনায় ড. মঈন খান রাষ্ট্রপতি পদে সবার নজর প্রবীণ বিএনপি নেতা খন্দকার মোশাররফে বিশ্বকাপ বিতর্কে আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন সালাউদ্দিন নকলের মতোই মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার গাইবান্ধায় ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি বড় চ্যালেঞ্জ, বৈচিত্র্য আনার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী নিজ নির্বাচনি এলাকায় চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রীর

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাইকারী চিহ্নিত

আকাশ জাতীয় ডেস্ক:

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাইকারীকে চিহ্নিত করেছে পুলিশ। তবে ঘটনার পাঁচ দিনেও মোবাইল ফোনটি উদ্ধার করতে পারেনি তারা।

গত ৩০ মে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণির ট্রাফিক সিগন্যালের যানজটে আটকা পড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে বহনকারী গাড়িটি। তখন গাড়ির গ্লাস খুলে মোবাইল ফোনে কথা বলছিলেন মন্ত্রী। এ সময় এক ছিনতাইকারী ছোঁ মেরে ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পরপরই পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় মামলা করেন।

গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন বলেন, পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ে একজনকে চিহ্নিত করা গেছে।

তার নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। ওই ব্যক্তি রাস্তার মুখে স্থাপিত উড়োজাহাজের ভাস্কর্যের নিচে ঘুমাত। তাকে ধরতে এখন অভিযান চলছে। নজরদারির মধ্যেই সে আছে, যেকোনো সময় গ্রেফতার হবে।

পুলিশ সূত্র জানায়, রাজধানীর বিজয় সরণি, তেজগাঁও, চন্দ্রিমা উদ্যান, কাফরুল এলাকার ১০-১২ জনের মতো চিহ্নিত ছিনতাইকারীকে ধরে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ ছাড়া চন্দ্রিমা উদ্যানের ভিতরের টোকাই-ছিনতাইকারী, শেরেবাংলা নগর মাঠসংলগ্ন এলাকার টোকাই, আগারগাঁওসহ আশপাশ এলাকার স্থানীয় এবং সন্দেহভাজনদের থানায় আনা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেও মোবাইল ফোনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থল বিজয় সরণির উড়োজাহাজ ক্রসিংয়ে সিসিটিভি ক্যামেরা ছিল না। পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ জব্দ করে বিশ্লেষণ করেছে। কিন্তু কিছুই পায়নি। বিজয় সরণির উড়োজাহাজ ক্রসিংয়ের কাছে ও নভোথিয়েটারের সামনে সার্বক্ষণিক পুলিশ থাকে। এর মধ্যেও এমন ঘটনা ঘটল। প্রকৃতপক্ষে এটি ছিনতাইয়ের ঘটনা নয়। কোনো হেরোইনসেবী সুযোগ বুঝে ছোঁ মেরে মোবাইল ফোনটি নিয়ে চলে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাইকারী চিহ্নিত

আপডেট সময় ০১:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১