ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাংলাদেশি তরুণীকে নির্যাতন, গ্রেফতার আরও ২

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশিকে তরুণীকে নির্যাতনের ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে ভারতের রামমূর্তি নগরের পুলিশ। গ্রেফতার দুজনও বাংলাদেশি নাগরিক বলে দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, নতুন গ্রেফতার দুই অভিযুক্তের বয়স ৩০ বছরের মতো। তাদের নাম আজিম এবং জামাল।

এর আগে আরও ৬ বাংলাদেশিকে গ্রেফতারের পর আজিম এবং জামাল আত্মগোপনে চলে যায়। পুলিশ প্রযুক্তির সহায়তায় তাদের ধরতে সক্ষম হয়।

তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছে বলে জানিয়েছে পুলিশ। দেহব্যবসায় বাধ্য করা চক্রটির অংশ এরা। প্রধান অভিযুক্ত সবুজের খুব ঘনিষ্ঠ। বাংলাদেশ থেকে নারী পাচারে তারা সাহায্য করত।

এই ঘটনায় এ নিয়ে পুলিশ মোট ১২ জনকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ থেকে পাচার হওয়া এক তরুণীকে গত মাসের শেষ দিকে নির্মম নির্যাতন করে এই বাংলাদেশি যুবকেরা। অভিযুক্তরা নিজেরাই ভিডিও ধারণ করে।

ভিডিওটি তারা আসাম এবং পশ্চিমবঙ্গের বন্ধুদের সঙ্গে শেয়ার করে।

ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠলে নর্থ ইস্ট পুলিশ এবং বাংলাদেশি প্রশাসন তদন্ত শুরু করে। আসাম পুলিশ টুইটারে ছবি পোস্ট করে অভিযুক্তদের ব্যাপারে তথ্য দেওয়ার অনুরোধ জানায় সাধারণ মানুষকে। সঙ্গে প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়।

এরপর বেঙ্গালুরু সিটি পুলিশ তাদের বিশেষ টিমকে দায়িত্ব দেয়। কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ বুঝতে পারে, অভিযুক্তরা রামমূর্তি নগরের আওলাহল্লি এলাকায় অবস্থান করছেন। সেখান থেকে এক তরুণীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশি তরুণীকে নির্যাতন, গ্রেফতার আরও ২

আপডেট সময় ০৬:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১