ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে আছি: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে এবং সহযোগিতা করে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শুরুতে সদ্যপ্রয়াত সংসদ সদস্যদের ওপর আনা শোক প্রস্তাবের আলোচনা অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান।

জাতীয় সংসদে উত্থাপিত শোক প্রস্তাবে প্যালেস্টাইনের ওপর ইসরায়েলের হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে সেটা সত্যি অমানবিক। ছোট ছোট শিশুদের ওপর অত্যাচার। সেই শিশুদের যে কান্না, তাদের সেই আর্তনাদ, মাতৃ-পিতৃ হারানোর বেদনা সহ্য করার মতো না। ইসরায়েল কর্তৃক একের পর এক হত্যাযজ্ঞ। এর আগেও এভাবে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে। এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাই। যারা মারা গেছেন তাদের আত্মার মাকফেরাত কামনা করি।

শেখ হাসিনা আরও বলেন, ছোট শিশুরা আহত হয়, তাদের ওপর অত্যাচার-জুলুম; তারা মা-বাবা হারিয়েছে, সত্যি খুব দুঃখজনক। এখানে যারা মানবতার এত কথা বলে, এ সময় তারা অনেকেই চুপ থাকে কেন? আন্তর্জাতিক অনেকে আছে এখন আর কথা বলে না, সেটাই আমার প্রশ্ন। আমরা প্যালেস্টাইনি ভাই-বোনদের সঙ্গে সবসময়ই আছি। আমরা সব ধরনের সহযোগিতা অতীতেও করেছি, এখনও করে যাচ্ছি এবং অবশ্যই করে যাব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্য সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ যখন এলো, আমরা নিয়ন্ত্রণে আনতেই হঠাৎ করে আবার সীমান্তের জেলাগুলোতে দেখা গেলো। আমরা ব্যবস্থা নিচ্ছি। আমি সবাইকে বলবো স্বাস্থ্যবিধিটা যেন সবাই মেনে চলেন। টিকা দেওয়া থেকে শুরু করে সবরকম ব্যবস্থা আমরা নিচ্ছি। সবাইকে আমি নিজেকে সুরক্ষিত রাখার আহ্বান জানাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে আছি: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১