ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন শুরু, বাজেট পেশ কাল

আকাশ জাতীয় ডেস্ক: 

কঠোর স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন শুরু হয়েছে। বুধবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত রয়েছেন। তবে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ অধিবেশনে যোগ দেননি।

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে। শনাক্ত হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টও (ধরন)। করোনার এমন উদ্বেগজনক পরিস্থিতি মাথায় রেখে বাজেট অধিবেশন উপলক্ষে ৫৬টি প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়।

প্রস্তুতির মধ্যে রয়েছে-এমপি-মন্ত্রীদের তিন দিন পরপর করোনা টেস্ট করা, অধিবেশন সংশ্লিষ্ট সাংবাদিকসহ সবার করোনা টেস্ট বাধ্যতামূলক করা এবং যারা অধিবেশন কক্ষে থাকবেন, তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা।

এছাড়া সংসদ অধিবেশন শুরুর দিন থেকে শেষদিন পর্যন্ত সংসদ চত্ত্বরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরত সদস্য ব্যতীত অন্য কেউ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ছুরি বা চাকু অথবা এমন কিছু, যা মানুষের জীবননাশের কারণ হতে পারে, তা বহন করতে পারবেন না। সবাইকে পরতে হবে দু’টি করে মাস্ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন শুরু, বাজেট পেশ কাল

আপডেট সময় ০৫:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১