ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একদিনের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায় ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট সবাই এক হয়ে কাজ করব: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় দিল্লি: রণধীর জয়সওয়াল ৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব: আমির হামজা প্রথমবারের মতো শহীদ মিনারে যাবেন জামায়াত আমির এলডিসি উত্তরণ ৩ বছর স্থগিত চেয়ে জাতিসংঘে নতুন সরকারের চিঠি তুচ্ছ কারণে স্কুলছাত্রকে লাথি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার ‘ফুটবল পৃথিবীর সর্বজনীন ভাষা, একত্রিত হওয়ার প্রতীক’ ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি

দুই মাস না যেতেই শুভেচ্ছা দূতের চুক্তি ও বিচ্ছেদ মাশরাফির

আকাশ জাতীয় ডেস্ক:

গেল এপ্রিল মাসে একটি প্রতিষ্ঠানের সঙ্গে শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন দেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু চুক্তির দুই মাস যেতে না যেতেই তা বাতিলের ঘোষণা দিয়েছেন মাশরাফি।

চুক্তি অনুযায়ী কোম্পানিটি তাদের পণ্যের প্রচারে দেশের এই ক্রিকেট আইকনের ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে। কিন্তু মাশরাফি জানতে পারেন সেই প্রতিষ্ঠানের কার্যক্রম ভিন্ন। তাকে প্রথমে যা বলা হয়েছিল, তেমন কার্যক্রম সেই প্রতিষ্ঠানটি পরিচালনা করে না। ফলে মাশরাফি সিদ্ধান্ত নিয়েছেন শুভেচ্ছা দূত হিসেবে সেই প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন।

এ বিষয়ে মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুকে পোস্ট করা একটি বার্তায় মাশরাফি লেখেন, ‘গত এপ্রিলে আমি ‘SPC GROUP’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম।

তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, ‘শুভেচ্ছা দূত’ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে। বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে। কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারণা আমাকে দেয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরন তা নয়।

দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যেই আমি তাদের উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি।

আমি সবাইকে অনুরোধ করব, আমার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।’

Tag :
আপলোডকারীর তথ্য

দুই মাস না যেতেই শুভেচ্ছা দূতের চুক্তি ও বিচ্ছেদ মাশরাফির

আপডেট সময় ১২:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১