ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ?, প্রশ্ন রাশেদের আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান

নিউক্যাসেলে ৮শ’ বছরের ইতিহাস ভাঙলেন সিলেটের হাবিবুর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের নিউক্যাসেলে লর্ড মেয়র পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত হাবিবুর রহমান। গত বুধবার তিনি লর্ড মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়লেন তিনি। ৮শ’ বছরের ইতিহাসের মধ্যে এই প্রথম গত বুধবার অশ্বেতাঙ্গ হিসেবে তিনি লর্ড মেয়রের দায়িত্ব পেলেন।

দায়িত্ব গ্রহণের সময় হাবিবুর রহমান তাঁর বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। সব ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের জন্য সমান কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

হাবিবুর রহমান ১৯৭৩ সালে সিলেটের বালাগঞ্জ উপজেলার উমরপুর ইউনিয়নের হিজলশাহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আজিজুর রহমান। মাত্র ১২ বছর বয়সে ১৯৮৫ সালে পিতামাতা ও ৬ ভাইয়ের সঙ্গে বাংলাদেশ ছেড়ে ব্রিটেনে যান। নিউক্যাসলে লর্ড মেয়র পদে তিনি ডেভিড কুকের স্থলাভিষিক্ত হলেন। তার এ নিয়োগ একবছর বিলম্বিত হয়েছে করোনাভাইরাসের কারণে। বার্ষিক জেনারেল মিটিংয়ে তিনি নিউক্যাসল সিটি কাউন্সিলে এ পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন। দুই বছর নিউক্যাসেল শেরিফ এবং ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন হাবিব।

  1. ১৯৭৭ সালে হাবিবুর রহমানের পিতা আজিজুর রহমান উন্নত জীবনের সন্ধানে নিউক্যাসেল শহরে যান। তিনি কাজ করতেন ওয়ালসেন্ড রেস্তোরাঁয়। সেখানে একজন শ্বেতাঙ্গ কাস্টমারকে দেওয়া কারি’র পরিমাণ পছন্দ না হওয়ায় ওই কাস্টমার তাকে ছুরিকাঘাত করে। এতে ১০দিন পরেই মারা যান আজিজুর রহমান।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য

নিউক্যাসেলে ৮শ’ বছরের ইতিহাস ভাঙলেন সিলেটের হাবিবুর

আপডেট সময় ০৮:৫২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১