ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান বাংলাদেশের

আকাশ জাতীয় ডেস্ক:

ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইল যেসব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, তার জন্য দেশটিকে জবাবদিহিতা ও ন্যায়বিচারের আওতায় আনতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ফিলিস্তিন ইস্যু নিয়ে মানবাধিকার কাউন্সিলের বিশেষ এক ভার্চুয়াল সভায় এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

ইসরাইলের সব আন্তর্জাতিক আইন বিরোধী কার্যক্রমের ব্যাপারে ন্যায়বিচার নিশ্চিতকল্পে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান ড. মোমেন।

ইসরাইলের অনৈতিক এবং যুদ্ধভাবাপন্ন মনোভাবের তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের উচিত এরূপ অনৈতিক, বেআইনি উপনিবেশ এবং দখলদারিত্বমূলক কার্যক্রম বন্ধ করা। তিনি এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেন এবং এই ইস্যুতে আন্তর্জাতিক মহলের এমন নিষ্ক্রিয় ভূমিকায় অধিষ্ঠিত শক্তিকে আরও উৎসাহী করছে বলে অভিমত ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি আমাদের এই দায়িত্ববোধ অব্যাহতির কোনো কারণ হতে পারে না। তিনি এ ব্যাপারে দায়িত্ববোধ এবং ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরেন এবং কমিশনের অনুসন্ধানের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন।

এ ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রক্রিয়ানির্ভর সহযোগিতামূলক এবং অর্থপূর্ণ কার্যক্রমের ওপর জোর দেন ড. মোমেন।

বিশেষ এই ভার্চুয়াল সভায় ফিলিস্তিন, তুরস্ক, নামিবিয়া, পাকিস্তান, লিবিয়া, তিউনিসিয়া, কুয়েত, সিরিয়া, কাতার, মিশর ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যুক্ত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান বাংলাদেশের

আপডেট সময় ১১:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১