ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর আগারগাঁওয়ে ডাকবাক্সের আদলে গড়ে ওঠা নতুন ডাক ভবনের যাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার। এ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ডাক ভবনে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জানা যায়, চিঠি, ডাকবাক্স, ডাক হরকরাকে ভুলে না যায়, সে জন্য ডাকবাক্সের আদলে নতুন ডাক ভবন নির্মাণ করা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ১৯৭১ সালের ২০ ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকেই তৎকালীন ঢাকা জিপিও ভবনের কয়েকটি কক্ষ নিয়ে ডাক অধিদপ্তরের যাত্রা শুরু হয়। তীব্র স্থান সংকটের মধ্যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ঢাকার গুলিস্তানে অবস্থিত ঢাকা জিপিও ভবনের তৃতীয় তলায় ডাক অধিদপ্তরের প্রশাসনিক সদর দপ্তরের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ঢাকা জিপিও প্রায় ৬০ বছরের পুরনো হয়ে যাওয়ায় ভবনটির ঊর্ধ্বমুখী সম্প্রসারণ সম্ভব ছিল না। ফলে স্থান সংকুলান না হওয়ায় দাপ্তরিক কর্মপরিবেশ ও গতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল। এ অবস্থায় ডাক অধিদপ্তরের সদর দপ্তর হিসেবে একটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ও নান্দনিক স্বতন্ত্র ডাক ভবন স্থাপন করা ছিল একান্ত জরুরি।

Tag :
আপলোডকারীর তথ্য

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১