ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সমালোচনা করে বিপাকে কমল খান, মানহানির মামলা সালমানের

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডে খানদের সবাই এক নামে চিনে। আলাদা করে তাদের পরিচয় করিয়ে দিতে হয় না। যেমন শাহরুখ, সালমান, আমির কিংবা সাইফ। তবে নামের শেষে খান থাকলেও খুব একটা জনপ্রিয় নন কমল আর খান। অভিনেতা, সমালোচক, প্রযোজক, লেখক ; নামের শেষে নানা বিশেষণ জুড়ে গেলেও তিনি আলোচনায় বেশি আসেন বিতর্কে জড়িয়ে। এবার সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন সালমান খানের সঙ্গে। সালমান তার বিরুদ্ধে এরইমধ্যে আইনি নোটিশ পাঠিয়েছেন।

কমল আর খান নিজের ইউটিউব চ্যানেলে এ বছরে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সালমানের ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ নিয়ে কথা বলেছিলেন। কিন্তু ছবির প্রসঙ্গ ছাড়াও কোভিড পরিস্থিতিতে সালমানের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন কমল। তার ফল পেলেন হাতে নাতেই। সোমবার আইনি নোটিশ পাঠানো হয়েছে কমল খানের কাছে। যেখানে লেখা রয়েছে, বৃহস্পতিবার আদালতে এই মামলার শুনানি হবে। সে তথ্য এবং ছবি টুইট করে কমল জানালেন, আর কোনও দিন সুপারস্টার সালমান খানের ছবি নিয়ে কোনও ভিডিও বানাবেন না।

কমলের কথায়, ‘‘ভাইজান বলেছিলেন, এই ছবি থেকে যা লাভ হবে, তার একটা অংশ কোভিড পরিস্থিতিতে বিধ্বস্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে। আসলে ছবির নির্মাতারা বুঝে গিয়েছিলেন যে ‘রাধে’ ছবি বক্স অফিসে সাফল্যের ছাপ রেখে যেতে পারবে না। তাই মানুষকে ঠকালেন তারা। ছবি মুক্তি পাওয়ার পরে ১০ দিন কেটে গেল, কিন্তু সালমানের তরফে অনুদানের কথা উঠছে না আর।’’

টাকা দেওয়ার লোভ দেখিয়ে সালমান মানুষকে নিজের ছবি দে‌খানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ কমলের। কমলের মতে, ১০০ টাকা দিয়ে ছবি দেখবেন গরিব মানুষ। তার পরে তাদের টাকা থেকেই ১০ টাকা সেই মানুষগুলোর হাতে তুলে দেবেন সালমান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সমালোচনা করে বিপাকে কমল খান, মানহানির মামলা সালমানের

আপডেট সময় ১০:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১