ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোনো দেশের রাষ্ট্রদূতের কথায় সিদ্ধান্ত নেওয়া হয় না: ড. মোমেন

আকাশ জাতীয় ডেস্ক: 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কোনো দেশের রাষ্ট্রদূতের কথায় সিদ্ধান্ত নেওয়া হয় না। আমরা স্বাধীনভাবেই নিজেদের সিদ্ধান্ত নিয়ে থাকি।

মঙ্গলবার (২৫ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, ইসরায়েল লেখা বাদ দিয়ে বাংলাদেশের পাসপোর্ট যে সংশোধন করা হয়েছে, তা অগ্রহণযোগ্য। এ পরিপ্রেক্ষিতে মন্তব্য জানতে চাইলে ড. মোমেন বলেন, কোনো দেশের রাষ্ট্রদূতের কথায় সিদ্ধান্ত নেওয়া হয় না। আমরা স্বাধীনভাবেই নিজেদের সিদ্ধান্ত নিয়ে থাকি।

উল্লেখ্য, বাংলাদেশের পাসপোর্টে এতদিন ধরে লেখা থাকতো ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’। তবে নতুন ই-পাসপোর্টে সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’। এখানে ‘একসেপ্ট ইসরায়েল’ লেখাটি বাদ দেওয়া হয়েছে। এর মানে হলো বাংলাদেশের পাসপোর্ট এখন ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রেই বৈধ।

তবে বাংলাদেশ সরকার বলেছে, পাসপোর্ট ‘একসেপ্ট ইসরায়েল’ লেখা বাদ দিলেও ইসরায়েলে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এছাড়া ইসরায়েল ও মধ্যপ্রাচ্য নীতিতে বাংলাদেশ আগের অবস্থানেই রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোনো দেশের রাষ্ট্রদূতের কথায় সিদ্ধান্ত নেওয়া হয় না: ড. মোমেন

আপডেট সময় ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১