ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

বাংলাদেশিদের জন্য ইসরায়েল ভ্রমণ বন্ধই থাকবে: হাছান মাহমুদ

আকাশ জাতীয় ডেস্ক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন বাংলাদেশি নাগরিকদের জন্য ইসরায়েল নিষিদ্ধ বা বন্ধ থাকবে। ইসরায়েলিদের জন্যও পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসা বন্ধ থাকবে।

সোমবার (২৪ মে) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে রাঙ্গুনিয়া উপজেলার মানুষের জন্য বিনামূল্যে লাশবাহী ফ্রিজিং গাড়ি প্রদান (অনলাইনে) শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, পাসপোর্টের এ পরিবর্তনের বিষয়ে ইসরায়েলের উল্লসিত হওয়ার সুযোগ নেই। ইসরায়েলের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই, ভবিষ্যতেও কোনো সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই।

‘পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন বাংলাদেশি নাগরিকদের জন্য ইসরায়েল নিষিদ্ধ বা বন্ধ থাকবে। একইসঙ্গে ইসরায়েলিদের জন্য পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসা বন্ধ থাকবে। পৃথিবীর অনেক দেশের ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই। তাদের নাগরিকরা ইসরায়েলে ভ্রমণ করে না, তাদের পাসপোর্ট নিয়ে। কিন্তু পাসপোর্টে সে কথাটি উল্লেখ নেই। আমাদের পাসপোর্টে সে কথাটি উল্লেখ ছিল। আমাদের যে নীতি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে নীতি, ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে মানবতার বিরুদ্ধে যে অপরাধ নিয়মিতভাবে ইসরায়েল সংঘটিত করে আসছে সেটার বিরুদ্ধে বাংলাদেশের যে অবস্থান, সে অবস্থান একই জায়গায় আছে। ’

এসময় তিনি সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, মনে হচ্ছে রোজিনা ইসলামের মুক্তির পর মির্জা ফখরুল ইসলাম সাহেবসহ বিএনপি খুশি হয়নি। বরং তারা চেয়েছিল রোজিনা ইসলাম আর কিছুদিন কারাগারে থাক। তাহলে তাদের জন্য যুক্তি করাটা সুবিধা হতো। সেজন্য হয়তো রোজিনার মুক্তিতে তিনি খুশি হতে পারেনি। আমার কাছে তাই মনে হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

বাংলাদেশিদের জন্য ইসরায়েল ভ্রমণ বন্ধই থাকবে: হাছান মাহমুদ

আপডেট সময় ০৪:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১