ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুজিব কেল্লাসহ ২১৫ স্থাপনার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

মুজিব কেল্লা, গুদামঘর, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, বন্যা আশ্রয়কেন্দ্রসহ ২১৫টি স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৩ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।

শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ১০০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ গুদাম-কাম-দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র, ৫টি মুজিব কেল্লার উদ্বোধন ও ৫০টি মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শুধু সরকারে নয়, বিরোধীদলে থাকার সময়ও আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারে থাকুক আর বিরোধীদলে থাকুক সব সময় মানুষের পাশে থেকেছে।

সারা বিশ্বের মানুষ এখন বাংলাদেশকে দুর্যোগ ব্যবস্থাপনায় দৃষ্টান্ত হিসেবে দেখে বলেও মন্তব্য করেন টানা তিনবারের প্রধানমন্ত্রী।

করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শেখ হাসিনা।

করোনা মোকাবিলায় সরকারি বিধিনিষেধের ফলে সৃষ্ট কষ্ট লাঘবে সরকার সব ধরনের চেষ্টা করে যাচ্ছে বলেও জানান সরকারপ্রধান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুজিব কেল্লাসহ ২১৫ স্থাপনার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১