ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোজিনা অবশ্যই ন্যায়বিচার পাবেন: ড. মোমেন

আকাশ জাতীয় ডেস্ক:

সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা পুরোপুরি স্বাধীন ও নিরপেক্ষ। সে কারণে সাংবাদিক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন।

শুক্রবার (২১ মে) যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ড. মোমেন বলেন, কেউ বিনা কারণে শাস্তি পাক, সেটা আমরা প্রত্যাশা করি না। আমাদের বিচার ব্যবস্থা খুব স্বাধীন। রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন। রোজিনা ইসলামের বিষয়টি এখন একটি আইনি বিষয়। এটা আইনিভাবেই মীমাংসা হবে। এটা নিয়ে আমরা এর বেশি কথা বলতে চাই না।

এর আগে বৃহস্পতিবার ড. মোমেন বলেছিলেন, সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। বাংলাদেশ সরকারের কিছু লুকানোর নেই। গুটি কয়েক লোকের আচরণের জন্য আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমবন্ধব সরকার। তবে রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা অনভিপ্রেত। আমরা তার ন্যয়বিচার প্রত্যাশা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোজিনা অবশ্যই ন্যায়বিচার পাবেন: ড. মোমেন

আপডেট সময় ০৯:২০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১