ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

‘ইতিহাস মুছে ফেলার চেষ্টা করে স্বাধীনতাবিরোধীরা ব্যর্থ হয়েছে’

আকাশ জাতীয় ডেস্ক:

ইতিহাস মুছে ফেলার চেষ্টা করে স্বাধীনতাবিরোধীরা বারবার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জাতির পিতার আদর্শ ধারণ করে কাজ করছে সরকার। নিজ যোগ্যতায় বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে আয়োজিত স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে স্বাধীনতা পদক তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পদকপ্রাপ্তদের দেখে প্রজন্ম থেকে প্রজন্ম দেশের জন্য অবদান রাখবে। তিনি বলেন, ‘দেশের মানুষ এখন সঠিক ইতিহাস জানতে পারছে। এই ইতিহাস আর কেউ মুছে ফেলতে পারবে না।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আমাদের ৫০ বছর পূর্তিতে আমরা স্বীকৃতিটা পেলাম। জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা যখন উদযাপন করছি তখন এই স্বীকৃতিটা পেলাম। পঞ্চাশ বছর পূর্তিতে উন্নয়নশীল দেশ হিসেবে যে স্বীকৃতি আমরা পেয়েছি, সেটুকু ধরে রেখে আমরা এগিয়ে যেতে চাই।

সরকারপ্রধান আরও বলেন, চল্লিশ বছরের সংগ্রামের মধ্য দিয়ে অন্তত এইটুকু করতে পেরেছি যে, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ।

তিনি বলেন, আমি মনে করি সেদিন জাতির পিতার ডাকে যারা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করেছিলেন, তারা যদি সেদিন সে সাহসটা না দেখাতেন, তাহলে কি আমরা স্বাধীনতা পেতাম? হয়তো সব ব্যর্থ হয়ে যেত। যদিও পঁচাত্তরের ১৫ই আগস্টের পর আমাদের মুক্তিযুদ্ধকে ব্যর্থ করে দিতে বহুবার প্রচেষ্টা চালানো হয়েছে। জাতির পিতার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল… এমনকি মুক্তিযুদ্ধের গানগুলো থেকে, যেখানে বঙ্গবন্ধুর নাম আছে অথবা আমাদের স্বাধীনতার কথা বলা আছে।

প্রধানমন্ত্রী বলেন, আমি জানি না একটা স্বাধীন জাতি বা স্বাধীন দেশের নাগরিক, যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে তারা কিভাবে আবার পরাজিত শক্তির পদলেহন করতে পারে। এটা আমি ভাবতেও পারি না। কিন্তু সেই অবস্থায়ই বাংলাদেশকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। তবে আজ এটুকু বলতে পারি, যেটা আমাদের সব সময় একটা প্রচেষ্টা ছিল। আমরা স্বাধীন জাতি, আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। কাজেই আমরা সবসময় বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবো, কারো কাছে হাত পেতে না, করুণা ভিক্ষা করে না।

নভেল করোনাভাইরাসে নানা সমস্যায় জর্জরিত মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মহামারি আকারে সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে। এর ফলে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা, তা ব্যাহত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি, সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মানুষ কিছু কিছু সমস্যায় ভুগছে। এ অবস্থার মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠানগুলো করে যাচ্ছি বা আমাদের আর্থ-সামাজিক উন্নয়নের কাজ যাতে অব্যাহত থাকে, তার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

‘ইতিহাস মুছে ফেলার চেষ্টা করে স্বাধীনতাবিরোধীরা ব্যর্থ হয়েছে’

আপডেট সময় ০৩:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১