ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩ দিনের রিমান্ডে মামুনুল

আকাশ জাতীয় ডেস্ক:

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হককে তিন দিনের রিমান্ডে গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে থানায় নেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নেওয়া হয়।

কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. দেলোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় মামুনুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ডের আদেশ মোতাবেক তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে গত ১১ মে রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হকসহ হেফাজত ইসলামের ১৪ নেতাকে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আজ থেকে তার তিন দিনের রিমান্ড কার্যকর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

৩ দিনের রিমান্ডে মামুনুল

আপডেট সময় ০৬:০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১