ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবারও নবউদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ : কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণপ্রদীপ জ্বালিয়েছে, ঠিক একইভাবে করােনা সংকট জয় করে আবারও নবউদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।

শুক্রবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, করােনা কাউকেই ছাড় দেয় না, তাই আসুন দলমত নির্বিশেষে এ করােনা সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হই এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি। তিনি স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে দলমতের ঊর্ধ্বে উঠে সকলে মিলে অভিন্ন শত্রু করােনাকে প্রতিরােধ করারও আহ্বান জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদে গ্রামমুখী মানুষের বাঁধভাঙা জনস্রোত দেখা যাওয়ায় বিশেষজ্ঞরা সংক্রমণ ও মৃত্যুর হারে নতুন ধাক্কা লাগার আশঙ্কা করছেন। ঈদ পরবর্তী সময়ে শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

আবারও নবউদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ : কাদের

আপডেট সময় ০১:০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১