ঢাকা ১২:০১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনিদের রক্ষা ও করোনামুক্তির প্রার্থনা ঈদ জামাতে

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা পরিস্থিতির মধ্যে সারাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে গতবারের মতো এবারও মসজিদে মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়। প্রতিটি ঈদের জামাতে প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ থেকে বাঁচতে বিশেষ মোনাজাত করা হয়। জামায়াতে অংশ নেয়া মুসল্লিরা করোনার প্রাদুর্ভাব থেকে বাঁচতে আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন।

করোনা পরিস্থিতির কারণে ঢাকার কোথাও ঈদগাহে জামাত হয়নি। মসজিদের যথাযথ নির্দেশনা মেনে সকালে ঈদের জামাত হয়েছে। নামাজ আদায় শেষে দেশ, জাতি মুসলিম উম্মার শান্তি এবং করোনা থেকে মুক্তির প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দেশের প্রতিটি ঈদ জামাতেই করোনা থেকে বাঁচার বিশেষ দোয়া করা হয়। ইমাম সাহেবদের দোয়া পরিচালনার সময় মুসল্লিরা আমিন আমিন ধনি উচ্চারণ করেন। এ সময় অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বেশ কয়েকটি মসজিদে এমন চিত্র দেখা গেছে।

সকাল সাতটায় বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাআতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন একই মসজিদের মুয়াজ্জিন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান।

নামাজ আদায়ের পর মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি বৈশ্বিক করোনা মহামারি থেকে মুক্তি লাভের জন্যে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় নামাজে অংশ নেয়া মুসল্লিরা দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চান এবং করোনাভাইরাস থেকে মুক্তি পেতে বিশ্বের সব মানুষের জন্য দোয়া করেন।

এরপর একই মসজিদে সকাল ৮টা ও ৯টার জামাতেও করোনা থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। এছাড়া দোয়া করা হয় ফিলিস্তিনের মুসলমানদের জন্যও। সকাল ১০টার চতুর্থ ও পৌনে ১১টায় বায়তুল মোকাররমে পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররম ছাড়াও দেশের সব মসজিদে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে দোয়া করা হয়। এদিকে দেশের সব মসজিদেই সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিলিস্তিনিদের রক্ষা ও করোনামুক্তির প্রার্থনা ঈদ জামাতে

আপডেট সময় ১০:৫৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১