ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা রামপুরায় গুলি ও হত্যা: হাবিবসহ ৫ আসামির রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর: রাশিয়ার সিইসি ধানের শীষের বিপক্ষে কাজ করার অভিযোগে সাবেক এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর আদালতের নির্দেশে ছেলেদের সঙ্গে কথা বললেন ইমরান খান, দ্রুত চিকিৎসার দাবি পরিবারের সিরাজগঞ্জে বাসচাপায় নারী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান চেক ডিজঅনার মামলায় এনসিপি নেতা ও সাংবাদিক আসাদুল্লাহ গ্রেফতার কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

‘করোনার ভারতীয় ধরন শনাক্ত, সামান্যতম উদাসীনতা বিপজ্জনক’

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসের ভয়ঙ্কর ভারতীয় ধরন দেশে শনাক্ত হওয়ায় সামান্যতম উদাসীনতা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এটাকে ভবিষ্যতের পূর্বাভাস মন্তব্য করে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান ৷

রোববার (৯ মে) সকালে রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘মুজিববর্ষ ও কোভিড-১৯ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ আহবান জানান।

সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, দেশে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের ভয়ঙ্কর ভারতীয় ধরন। সামান্যতম উদাসীনতা বিপজ্জনক ভবিষ্যতেরই পূর্বাভাস। এমতাবস্থায় আমি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

এদেশের জনগণ অতীতে অনেক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সঙ্গে মোকাবিলা করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চলমান করোনা দুর্যোগও শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে বাংলাদেশ।

তিনি এখনই সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ মহামারি থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে যার যার অবস্থান থেকে ঈদ উদযাপন করে এ প্রাণঘাতী করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র অবলম্বন।

গত শনিবারও (৮ মে) ভারতে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল। ভারত এখন করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড। অক্সিজেন উৎপাদনে বিখ্যাত দেশ হওয়া সত্ত্বেও ভারত আজ চরম সংকটে অক্সিজেনের জন্য। সেখানে হাহাকার লেগেই আছে। ফুটপাতও এখন ভারতের শ্মশানঘাটে পরিণত হয়েছে। এমতাবস্থায় আবারও তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভারত থেকে বিপজ্জনক বার্তা পাচ্ছে বাংলাদেশ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিন্ন শত্রু করোনাকে বাদ দিয়ে এখনো দেশে রাজনীতির ব্লেম গেম চলমান উল্লেখ করে বলেন, যত দোষ কেবল নন্দ ঘোষ শেখ হাসিনা ও তার সরকারের। অথচ বাংলাদেশ এখনো তুলনামূলকভাবে ভালো আছে শেখ হাসিনার মতো সাহসী, দূরদর্শী ও মানবিক নেতৃত্বের কারণে। জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে শেখ হাসিনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন এ কথা তার নিন্দুকেরাও স্বীকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা

‘করোনার ভারতীয় ধরন শনাক্ত, সামান্যতম উদাসীনতা বিপজ্জনক’

আপডেট সময় ০৪:৪১:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১