ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘরমুখো মানুষদের ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরমুখো মানুষের যাতায়াত ঠেকাতে রোববার থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হচ্ছে।শনিবার রাত থেকেই কিছু সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিআইডব্লিউটিসি) সৈয়দ মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার সকাল থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েন থাকবে।

বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান রাত পৌনে ১০টায় বলেন, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা প্রশাসনকে সহযোগিতায় শনিবার সন্ধ্যা থেকেই প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার বিকালে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, বিজিবির ৩টি টিমের মধ্যে একটি টিম মানিকগঞ্জের প্রবেশ মুখ ধল্লায়, দ্বিতীয় টিম বারবারিয়া ও একটি টিম পাটুরিয়া ঘাট এলাকায় অবস্থান করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঘরমুখো মানুষদের ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন

আপডেট সময় ১০:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১