ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো

আকাশ জাতীয় ডেস্ক: 

ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বেড়েছে।

শনিবার (০৮ মে) এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল থেকে সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। আগামীকাল ৯ মে পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ১০ মে থেকে আরও ১৪ দিন সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধির পরে পূর্বের মতোই ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদের ফিরতে হলে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য সেখানের বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে।

বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকাকালে শুধুমাত্র যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে তারা অনুমতি নিয়ে ফিরতে পারবেন। অনুমতি পত্র ও ৭২ ঘণ্টা আগের নেগেটিভ টেস্ট সাপেক্ষে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। আর অনুমতিপত্র পেতে প্রয়োজনীয়তা, পাসপোর্ট কপি, ভিসার কপি, টেলিফোন ও ঠিকানা দিয়ে আবেদন করতে হবে।

বাংলাদেশি নাগরিকরা বেনাপোল, বুড়িমারী ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো

আপডেট সময় ০৮:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১