ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাম্বিয়ার ন্যাশনাল ডিফেন্স কলেজে সামরিক কূটনীতির ওপরে সেনাপ্রধানের বক্তৃতা

আকাশ জাতীয় ডেস্ক:

জাম্বিয়া সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ বুধবার জাম্বিয়ার ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের বিভিন্ন প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করেন। এরপর তিনি প্রশিক্ষণরত অফিসারদের সামরিক কূটনীতি ও এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের উপর বক্তৃতা প্রদান করেন।

এছাড়া, তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের কমান্ডান্ট ব্রিগেডিয়ার জেনারেল স্টিফেন সিমুজান্ডোর সাথে সাক্ষাৎ করেন এবং দুদেশের স্টাফ কলেজেসহ অন্যান্য সামরিক প্রশিক্ষণ আরো জোরদার করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।

সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ গতকাল সকালে জাম্বিয়ার ন্যাশনাল সার্ভিসের কমান্ডান্ট লে. জেনারেল নাথান মুলেঙ্গার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় লে. জেনারেল মুলেঙ্গা জাম্বিয়া ন্যাশনাল সার্ভিসের বিভিন্ন কার্যক্রম এবং যুব সমাজের উন্নয়নে বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এ সময় জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জনকল্যাণমুখী কার্যক্রম ও জাতীয় উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততার ব্যাপারে অবহিত করেন। একইসাথে তিনি জাম্বিয়া ন্যাশনাল সার্ভিসের প্রতিনিধিদলকে বাংলাদেশ আর্মির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বিভিন্ন দুর্যোগ মোকাবেলা, সন্ত্রাস দমন, ইত্যাদি বিষয়ক অনুশীলনে অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানান।

পরে জেনারেল আজিজ আমেদ জাম্বিয়া ন্যাশনাল সার্ভিসের একটি ইউনিট পরিদর্শন করেন। জেনারেল আজিজ আহমেদ সফর শেষে আজ রাতে জাম্বিয়া ত্যাগ করে আগামীকাল দেশে পৌঁছবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাম্বিয়ার ন্যাশনাল ডিফেন্স কলেজে সামরিক কূটনীতির ওপরে সেনাপ্রধানের বক্তৃতা

আপডেট সময় ০৯:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১