ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি : রিজভী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ শ্রমবাজার নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের ৯ দফা দাবি

ফ্রান্সে ট্যাংকলরি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

ফ্রান্সে ট্যাংকলরি চাপায় ফজলুল হক রুমেল নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি মঙ্গলবার (৪ মে) স্থানীয় সময় দুপুর ২টা ও বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ফ্রান্সের প্যারিস এলাকায় ঘটেছে।

রুমেল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামের বাসিন্দা আব্দুস সহিদের প্রথম পুত্র।

জানা যায়, রুমেল ২০০৯ সালে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্য যান। পরে সেখান থেকে ফ্রান্স পাড়ি দিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। রুমেল সেখানে ব্যবসা করলেও করোনার তাণ্ডবে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় উবারে কাজ শুরু করেন।

মঙ্গলবার রুমেল মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংকলরি তাকে চাপা দেয়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্যক্তি জীবনে রুমেল বিবাহিত এবং ৪ বছর বয়সের এক কন্যাসন্তানের জনক। তার স্ত্রী ও সন্তান দেশে অবস্থান করছেন।

নিহত রুমেলের ছোটভাই শামসুল হক নিপু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

ফ্রান্সে ট্যাংকলরি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট সময় ০৯:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১