ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

আমিরাতে মসজিদে তারাবি নামাজ আদায়ের ঘোষণা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সংযুক্ত আরব আমিরাতে এ বছর মসজিদে তারাবি নামাজ আদায় করার অনুমতি দেয়া হয়েছে।
জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। তবে মসজিদে করোনার বিধিনিষেধ অমান্য করা যাবে না।

এশা ও তারাবি মিলে নামাজের সর্বাধিক ৩০ মিনিট সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। নামাজ শেষ হওয়ার পরপরই মসজিদ বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি মহিলাদের উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা চলমান রাখা হয়েছে।

কর্তৃপক্ষ কিয়াম-উল-লায়ল অর্থাৎ রমজানের শেষ দশ দিনের মধ্যরাতে প্রদত্ত বিশেষ নামাজের বিষয়ে করোনার সংক্রমণের ওপর নির্ভর করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে।

এদিকে আমিরাতে কোভিড-১৯-এর সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত বছর মার্চ মাসে মসজিদ প্রথম বন্ধ করা হয়েছিল। মসজিদ বন্ধ থাকায় তারাবির নামাজ ঘরে আদায় করতে হয়েছিল। এরপর জুলাইয়ে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পুনরায় চালু হয়, তবে শুক্রবারের জুমার নামাজ শুরু হয় ৪ ডিসেম্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

হিউ জ্যাকম্যানের অভিনয় জীবনের অদ্ভুত সেই মোড়

আমিরাতে মসজিদে তারাবি নামাজ আদায়ের ঘোষণা

আপডেট সময় ১০:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১