ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মেসির রেকর্ডের দিনে লিগ জেতার স্বপ্ন বার্সেলোনার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

খেলতে নেমেই রেকর্ড গড়া যেন স্বভাব হয়ে গেছে বার্সেলোনার আজেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। সোমবার রাতে হুয়েস্কার বিপক্ষে খেলতে নেমে জোড়া গোল করে ক্লাব ইতিহাসে চাভি এরনান্দেসের সর্বোচ্চ ম্যাচের রেকর্ড স্পর্শ করলেন তিনি। আর ম্যাচটিতে ৪-১ গোল ব্যবধানে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। এ জয়ের ফলে লা-লিগা জেতার নতুন স্বপ্নই তৈরি হয়েছে ক্লাবটির।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে মাত্র ৪ পয়েন্ট ব্যবধান বার্সেলোনার। ২৭ ম্যাচে মাদ্রিদের অ্যাতলেটিতোর পয়েন্ট ৬৩, সেখানে সমপরিমাণ ম্যাচে দুইয়ে থাকা বার্সার সংগ্রহ ৫৯। আর ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

এদিকে জোড়া গোল করার দিনে এক অনন্য রেকর্ডে ভাগ বসিয়েছেন লিওনেল মেসি। ক্লাবের ইতিহাসে চাভি এরনান্দেসের সর্বোচ্চ ম্যাচের রেকর্ড স্পর্শ কছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে দুজনের ম্যাচ এখন ৭৬৭।

এদিন ম্যাচের ১৩তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রতিপক্ষের বাধা এড়িয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন আর্জেন্টাইন তারকা।

৩৫তম মিনেটে ব্যবধান বাড়ান আন্তোনিও গ্রিজম্যান। প্রায় মেসির মত করেই গোলটি করলেন তিনি। প্রায় ৩০ গজ দুরে বলের নিয়ন্ত্রন নেন এবং কয়েকজনকে কাটিয়ে বাম পায়ের জোরালো শট নেন গ্রিজম্যান।

প্রথমার্ধ অতিরিক্ত সময়ে স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান হুয়েস্কা তারকা ফুটবলার রাফায়েল মির ভিসেন্তে।

দ্বিতীয়ার্ধে আরও দুটি গোলের দেখা পায় স্বাগতিকরা। ৫৩তম মিনিটে বাঁ দিক থেকে মেসির দারুণ ক্রসে লাফিয়ে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন অরক্ষিত মিনগেসা। আর ম্যাচের এক ত্রিনকাওয়ের পাস পেয়ে দূর থেকে বার্সেলোনা অধিনায়কের নেয়া শটে বল প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে, মুক্তির উপায় কী?

মেসির রেকর্ডের দিনে লিগ জেতার স্বপ্ন বার্সেলোনার

আপডেট সময় ০৯:১৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১