ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

নুসরাতের সঙ্গে শেষ স্মৃতিটুকুও মুছে ফেললেন নিখিল

আকাশ নিউজ ডেস্ক:  

ওপার বাংলার সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানকে কয়েকদিন আগেই স্বামী নিখিল জৈন ডিভোর্সের নোটিশ দিয়েছেন বলে গুঞ্জন ওঠে। নুসরাত বিষয়টিকে ভুয়া বললেও, এই খবর সরাসরি নাকোচ করেননি নিখিল। তাই ডিভোর্স নোটিশ পাঠানোর বিষয়টি হয়ত এখন শুধু সময়ের অপেক্ষা।

দু’জনের সম্পর্কের পরিস্থিতি যখন এই পর্যায়ে তখন নুসরাতের শেষ স্মৃতিটুকুও মুছে ফেললেন নিখিল। এরই মধ্যে তিনি ইনস্টাগ্রামের দেওয়াল থেকে তিনি সম্পূর্ণরূপে মুছে দিয়েছেন নুসরাত জাহানকে। আগেই আনফলো করার পর বিয়ের দুটি ছবি নিখিলের ইনস্টাগ্রাম প্রোফাইলে রয়ে গিয়েছিল। সেটিও অবশেষে ডিলিট করে দিলেন নিখিল জৈন। এখন নিখিলের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে অন্তত নুসরাতের কোনও জায়গা নেই।

ভালোবাসা দিবসের দিনই নিখিল ইনস্টাগ্রামের দেওয়ালে নুসরাতের নাম না করেই লিখেছিলেন ভালোবাসার মানুষ বদলে গেছে, তবে তিনি একইরকম আছেন। নিখিল লেখেন, ‘আমি দুঃখিত। তুমি যে কথা আমাকে দিয়েছিলে, তার কথা বলছি আর কি! দেখতে পাচ্ছি, একজন বদলে গিয়ে অন্য মানুষে পরিণত হয়েছে। আমি এখনও সেই আগের মতোই আছি’।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার মাত্র দিন কয়েকের মাথায় তুরস্কের বোদরুমে নিখিল জৈনের সঙ্গে রূপকথার বিয়ে সারেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত। ২০১৯-এর ১৯ জুন রীতিনীতি মনে চার হাত এক হয় দু’জনের। বিয়ের ঠিক এক বছর আট মাসের মাথায় বিয়ে ভাঙার পথে এই জুটির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর

নুসরাতের সঙ্গে শেষ স্মৃতিটুকুও মুছে ফেললেন নিখিল

আপডেট সময় ১০:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১