ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্রেকআপের পর নিজেকেই বিয়ে করলেন তরুণী

আকাশ নিউজ ডেস্ক:  

৩৫ বছর বয়সী তরুণী। বয়ফ্রেন্ডের সঙ্গে তার ব্রেকআপ হয়েছে। এরপর তিনি এক অবাক করা কাণ্ড করে বসলেন। বিয়ের জন্য আর কোনো ছেলে বা পুরুষকে খোঁজলেন না। নিজেকে নিজেই বিয়ে করলেন। তাও আবার জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে তিনি ১ হাজার পাউন্ড খরব করেছেন, যা বাংলাদেশি টাকায় ১ লাখ ১৭ হাজার ৯৬০ টাকা। এমনকি বিয়ের পর প্রথা মেনে আয়নাতেই নিজেকে চুমুও খেয়েছেন তিনি।

ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টার। সেখানকার বাসিন্দা ওই তরুণীর নাম মেগ টেইলর মরিসন। বয়স ৩৫ বছর। তিনি সবসময়ই ২০২০ সালের হ্যালোইনের দিন তার বয়ফ্রেন্ডকে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু তার আগেই তাদের ব্রেকআপ হয়ে যায়। এরপর তিনি অনেক ভেঙে পড়েন। বুঝতে পারেন তার হ্যালোইনে বিয়ে করার বহুদিনের ইচ্ছা ভেস্তে যেতে পারে। তাই বিয়ের পরিকল্পনা বাদ দেননি। নিজেকে নিজেই বিয়ে করার পরিকল্পনা শুরু করেন। অনেক পরিকল্পনা করে, ঠিক করেন কোনো বর ছাড়াই বিয়ে করবেন তিনি। এরপরই নিজেকে করার জন্য কেনেন একটি হিরের আংটি।

তার এই পরিকল্পনায় তার পরিবার ও বন্ধুরা প্রথমে রাজি ছিল না। তবে মেগের ইচ্ছার কারণে তারা শেষে আর বাধা দেননি। এরপরই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। বিয়েতে একেবারে কনের বেশেই হাজির হন তিনি। নিজেই নিজেকে আংটিটি পরান। এরপর নিজের লিখে আনা নোটটিও পড়েন। প্রথা মেনে আয়নায় নিজের প্রতিবিম্বে চুমু খান।

এই বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে, মুক্তির উপায় কী?

ব্রেকআপের পর নিজেকেই বিয়ে করলেন তরুণী

আপডেট সময় ১০:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১