ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভয়ঙ্কর হত্যাকাণ্ড: খুনের পর আলু দিয়ে রান্না হয়েছিল হৃদপিণ্ড!

আকাশ নিউজ ডেস্ক: 

খুন করে করে মরদেহ থেকে হৃদপিণ্ড বের করে সেটিকে রান্না করে খেল খুনি। মার্কিন যুক্তরাষ্ট্রে তিনটি খুনের মামলায় অভিযুক্ত এক খুনির বিষয়ে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছে সেখানকার পুলিশ। ওকলাহোমায় ঘটে যাওয়া এমন ভয়ানক ঘটনার কথা শুনে চোখ কপালে উঠছে তদন্তকারীদের। শরীর থেকে হৃদপিণ্ড বের করে সেটিকে আলু দিয়ে রান্না করেছে ওই খুনি। সেটি খেতে দেওয়া হয়েছিল আরেকজনকে। দ্বিতীয় খুনের আগে তাকে ওই রান্না করা খাবার দিয়েছিল খুনি।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত লরেন্স পল অ্যান্ডারসন প্রতিবেশী এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে তার শরীর কেটে হৃদপিণ্ড বের করে। ওকলাহোমার সকল টেলিভিশন নিউজ এবং পত্রিকায় এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। হৃদপিণ্ড বের করে নিজের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় ওই খুনি। সেখানে রান্না করে নিজের চাচা ও তার স্ত্রীকে সেটি খাওয়ানোর চেষ্টা করে অভিযুক্ত।

এরপরই নিজের চাচা ও তার চার বছরের নাতনিকেও খুন করে সে। গত ৯ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে। কোনও মতে সেখান থেকে প্রাণে পালিয়ে বাঁচেন ওই চাচার স্ত্রী। কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল লরেন্স পল। ২০১৭ সাল থেকে একটি ড্রাগ মামলায় তাকে ওকলাহোমা কোর্ট ২০ বছরের সাজা শুনিয়েছিল। ফের তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তদন্তে নেমেই পুলিশ আলু দিয়ে হৃদপিণ্ড রান্না করার খবর জানতে পারে। যুক্তরাষ্ট্রে তিনটি খুন হয়ে যাওয়ার পর অভিযুক্তকে জালে নিয়েই সেই রহস্যভেদ করতে পেরেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে, মুক্তির উপায় কী?

ভয়ঙ্কর হত্যাকাণ্ড: খুনের পর আলু দিয়ে রান্না হয়েছিল হৃদপিণ্ড!

আপডেট সময় ০৯:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১