ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

আইসিসির নতুন নিয়ম মানতে নারাজ ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) নিজেদের প্রতিযোগিতা আয়োজনের প্রক্রিয়ায় বদল আনতে চেয়েছিল। তবে সেই নিয়ম মানতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত নিজেদের সকল প্রতিযোগিতা কোন দেশ আয়োজন করবে, সেটা নিলামের মাধ্যমে ঠিক করার প্রস্তাব দিয়েছিল আইসিসি। কিন্তু সেই প্রস্তাবে সমর্থন দেয়নি বিসিসিআই।

ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বোর্ডের পক্ষ থেকে এই প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। আমরা আশাবাদী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও আমাদের পাশে দাঁড়াবে এবং এই প্রস্তাব মেনে নেবে না। ‘

এদিকে ভারত বিরোধিতা করলেও আইসিসির প্রস্তাবের পক্ষে সায় দিয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ওমান, মালেশিয়া, সিঙ্গাপুরের মতো ছোট ক্রিকেট খেলিয়ে দেশও আইসিসি-র এই প্রস্তাবের পক্ষে বলে জানা গেছে।

ভারতীয় বোর্ডের দাবি, আইসিসির প্রস্তাব মানলে নাকি প্রতি ৮ বছরে পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-১৯, সব মিলিয়ে একটি দেশ মাত্র ১ বার বড় প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পাবে। মূলত এই যুক্তিতেই আইসিসির প্রস্তাবে নারাজ ভারত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

আইসিসির নতুন নিয়ম মানতে নারাজ ভারত

আপডেট সময় ০৮:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১