ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বাড়ি বড় একঘেয়ে, আমাকে গ্রেফতার করুন’

আকাশ নিউজ ডেস্ক:   

করোনায় লকডাউনে ঘরে থেকে একঘেয়ে হয়ে গেছেন। তা কাটানোর জন্য সাসেক্সের এক ব্যক্তি যা করলেন তা নিঃসন্দেহে নজিরবিহীন। ভাবতে পারেন, চুপিসারে হয়তো কোনও লং ড্রাইভে বেরিয়ে পড়েছিলেন তিনি। কিংবা মজার কোনও কাণ্ড ঘটিয়েছেন। কিন্তু না, আপনার কল্পনারও অতীত এই ঘটনা। বাড়িতে একঘেয়ে জীবন কাটিয়ে বিরক্ত সেই ব্যক্তি সোজা ফোন করে দেন থানায়। বলেন, বাড়ি বড় একঘেয়ে। তাকে যেন গ্রেফতার করা হয়! শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি।

ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। গত বুধবার তিনি বার্জেস হিল থানায় ফোন করে বলেন, বাড়িতে একঘেয়ে হওয়ার চেয়ে ভালো জেলে কাটাবেন। তার শুধু প্রয়োজন একটু শান্তি। সংসারের চিৎকার-চেঁচামেচি থেকে দূরে যাওয়ার জন্য এই পথই বেছে নিতে চান তিনি।

মিড সাসেক্স নেবারহুডের পুলিশিং ইন্সপেক্টর জানান, বুধবার বিকাল ৫টা নাগাদ থানায় এসে নিজেই ধরা দেন ওই ব্যক্তি। তাকে বোঝানো হয়, পরিবারের মানুষদের সঙ্গে থাকতে ইচ্ছা না করলে তিনি যেন নিজের সঙ্গে খানিকটা সময় কাটান। এতে একঘেয়েমি কমতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘বাড়ি বড় একঘেয়ে, আমাকে গ্রেফতার করুন’

আপডেট সময় ১১:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১