ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুধ বেচতে ৩০ কোটি রুপির হেলিকপ্টার কিনলেন কৃষক!

আকাশ নিউজ ডেস্ক: 

ভারতের মতো কৃষিপ্রধান দেশে কৃষকদের দুর্দশা কম কিছু নয়। কিন্তু এর মধ্যেও ব্যতিক্রম হিসেবে শিরোনামে উঠে এসেছেন মহারাষ্ট্রের কৃষক জনার্দন ভইর। কারণ, দুধ বেচতে তিনি একটি হেলিকপ্টার কিনে ফেলেছেন। যার দাম প্রায় ৩০ কোটি রুপি। ভারতজুড়ে চলা কৃষক আন্দোলনের মাঝেই এক সম্পূর্ণ ভিন্ন চিত্র ফুটে উঠল মহারাষ্ট্রে।

হ্যাঁ, শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে। মহারাষ্ট্রে ভিওয়ান্ডি এলাকার বাসিন্দা জনার্দন ভইর দুধের ব্যবসা করেন। দেশের বিভিন্ন প্রান্তে তার ব্যবসা ছড়িয়ে আছে। নিজের কাজের জন্য অনেক সময় ওই কৃষককে দেশের অন্য জায়গায় যেতে হয়। আর এ কারণেই তিনি হেলিকপ্টার কিনে নিয়েছেন। এখন থেকে নাকি হেলিকপ্টারে করেই ব্যবসা এগিয়ে নিয়ে যাবেন তিনি। ইতিমধ্যে নিজের বাড়ির পাশে একটি হেলিপ্যাডও বানিয়ে ফেলেছেন। পাশাপাশি, পাইলট রুম, টেকনিশিয়ান রুমও বানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, “দুধের ব্যবসার জন্য আমাকে প্রায়ই পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও গুজরাটের মতো একাধিক রাজ্যে সফর করতে হয়। তাই হেলিকপ্টার কিনেছি। ১৫ মার্চ হেলিকপ্টারটি চলে আসবে। আমার কাছে ২.৫ একর জমি আছে, যেখানে হেলিকপ্টারের জন্য হেলিপ্যাড ও অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে।”

জানা গেছে, প্রায় ১০০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে জনার্দন ভইরের। কৃষিকাজের পাশাপাশি দুধের ব্যবসা করেন তিনি। শুধু তাই নয়, ভিওয়ান্ডি এলাকায় বেশ কয়েকটি গুদামও রয়েছে তার। দেশের বেশ কয়েকটি অত্যন্ত বড় মাপের বাণিজ্যিক সংস্থা সেগুলো ভাড়া নিয়ে থাকে। ফলে সেখান থেকেও মোটা অঙ্কের আয় হয় জনার্দনের। এজন্য নিজের এলাকায় যথেষ্ট প্রতিপত্তিও রয়েছে তার।

গত রবিবার ট্রায়ালের জন্য হেলিকপ্টারটি তাদের গ্রামে এসেছিল। তখন গ্রামের পঞ্চায়েত সদস্যদের সেটিতে চাপিয়ে বেশ কিছুক্ষণ আকাশে ঘুরিয়ে আনেন ওই কৃষক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুধ বেচতে ৩০ কোটি রুপির হেলিকপ্টার কিনলেন কৃষক!

আপডেট সময় ১১:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১