ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীনা মহাকাশযান থেকে পাঠানো হয়েছে মঙ্গলের ভিডিও

আকাশ নিউজ ডেস্ক: 

প্রথমবারের মতো মঙ্গলগ্রহের ছবি পাঠিয়েছিল চীনের মহাকাশযান তিয়ানওয়েন-১। গত শুক্রবার সেই ভিডিও প্রকাশ করেছে চীনের মহাকাশ সংস্থা।

সেই ছবি অবশ্য কয়েক লাখ কিলোমিটার দূর থেকে তোলা ছিল। গত বুধবার মহাকাশযানটি মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে। সেই যানটি এবার মঙ্গলগ্রহের ভিডিও পাঠিয়েছে। খবর ডনের।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, কালো মহাকাশ থেকে ধীরে ধীরে মঙ্গলের পৃষ্ঠ দৃশ্যমান হচ্ছে।

ভিডিওতে গ্রহটির পৃষ্ঠের সাদা গর্ত চোখে পড়ে। মঙ্গলের চারপাশে মহাকাশযানটি ঘোরার কারণে ভিডিওর দৃশ্য আলো থেকে অন্ধকারে পরিবর্তিত হতে দেখা যায়।

পাঁচ টনের তিয়ানওয়েন-১ গত জুলাইয়ে দক্ষিণ চীন থেকে উৎক্ষেপণ করা হয়। তিয়ানওয়েন অর্থ ‘স্বর্গের কাছে প্রশ্ন’। এই মহাকাশযানটিতে রয়েছে একটি মার্স অরবিটার, একটি ল্যান্ডার ও একটি সৌরশক্তিচালিত রোভার।

চীনের মহাকাশ প্রকল্পের সর্বশেষ পদক্ষেপ তিয়ানওয়েন-১। আগামী ২০২২ সালে একটি মহাকাশ স্টেশন প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে চীনের।

আগামী মে মাসে তিয়ানওয়েন-১ থেকে ২৪০ কেজির একটি রোভার মঙ্গলের বিশাল বেসিন ‘ইউটোপিয়া’য় অবতরণ করবে। এর অরবিটার এক মঙ্গলবর্ষ পর্যন্ত অবস্থান করবে। গ্রহটির মাটি ও বায়ুমণ্ডল নিয়ে তিন মাসের গবেষণা ছাড়াও এই মিশনে মঙ্গলের ছবি সংগ্রহ, মানচিত্র তৈরি ও অতীত প্রাণের চিহ্নের খোঁজ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে, মুক্তির উপায় কী?

চীনা মহাকাশযান থেকে পাঠানো হয়েছে মঙ্গলের ভিডিও

আপডেট সময় ০১:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১