ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হরিণ হত্যা মামলায় ভুল তথ্য দেয়ায় ক্ষমা চাইলেন সালমান

আকাশ বিনোদন ডেস্ক : 

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ভুল তথ্য দিয়েছিলেন সালমান খান। হলফনামার গাফিলতি ধরা পড়তেই আদালতের কাছে ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা।

২০০৩ সালে জোধপুরের এক আদালতে সালমান একটি হলফনামা জমা দিয়েছিলেন। সম্প্রতি তাতে ভুল তথ্য ধরা পড়েছে। মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অভিনেতা সেই শুনানিতে উপস্থিত হন। তার আইনজীবী হস্তিমাল সারস্বত আদালতকে জানিয়েছেন, ওই হলফনামাটি ভুল করে জমা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য অভিনেতাকে ক্ষমা করে দেওয়া হোক।

হলফনামায় জানানো হয়েছিল, সালমানের লাইসেন্স হারিয়ে গেছে। তিনি এ নিয়ে বান্দ্রা পুলিশের কাছে একটি এফআইআর করেছিলেন। কিন্তু বাস্তবে তা নবায়ন করার জন্য পাঠানো হয়েছিল। সারস্বতের দাবি, ২০০৩ সালে এই হলফনামা জমা করার সময়ে অভিনেতা অত্যন্ত ব্যস্ত ছিলেন। তাই এই ভুলটি হয়েছিল।

তবে সরকারি আইনজীবী ভবানী সিংহ ভাটি দাবি করেছেন, তদন্তকে ভুল পথে চালিত করার অপরাধে সালমানের বিরুদ্ধে নতুন মামলা হওয়া উচিত।

১৯৯৮ সালে জোধপুরের এক গ্রামে দু’টি কৃষ্ণসার হরিণ ‘শিকার’ করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সালমান। অস্ত্র আইনে তাকে তার লাইসেন্স জমা করে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তার পরেই তিনি ওই হলফনামাটি জমা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হরিণ হত্যা মামলায় ভুল তথ্য দেয়ায় ক্ষমা চাইলেন সালমান

আপডেট সময় ১০:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১