ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের জন্য একাই দিলেন ৮ কোটি ২২ লাখ টাকা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য ব্যক্তি উদ্যোগে জাপানি এক ব্যবসায়ী একাই দিয়েছেন প্রায় ৮ কোটি ২২ লাখ টাকা। জাতিসংঘের শরণার্থী এজেন্সিতে ইতোমধ্যে এ টাকা হস্তান্তর করা হয়েছে। বুধবার রিলিফ ওয়েব পত্রিকার একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তাদাসি জনাই নামের জাপানি ব্যবসায়ী ইউনিক্লো কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। রোহিঙ্গাদের জীবন বাঁচাতে তিনি ১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ কোটি ২২ লাখ টাকা। জাপানের ইউনিক্লোর বাংলাদেশে গ্রামীন ইউনিক্লো নামে ব্যবসা রয়েছে।

রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি এবং একটি সেনা ক্যাম্পে গত ২৪ আগস্ট রাতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। তখন থেকেই নতুন করে শুরু হয় রোহিঙ্গা শরণার্থীদের স্রোত।

জাতিসংঘের তথ্য মতে, মিয়ানমারের সহিংসতা থেকে বাঁচতে গত ২ সপ্তাহে নতুন করে বাংলাদেশের পালিয়ে এসেছেন ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা। প্রতিদিন বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে।

১৯৯০ দশকের পর রোহিঙ্গাদের এমন স্রোত দেখা যায়নি। তাদাসি জনাই এসব রোহিঙ্গাদের সহযোগিতার জন্য সব ব্যবসায়ীকে হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি ও তার প্রতিষ্ঠান ইউনিক্লো ২০০৬ সাল থেকে বাস্তহারা মানুষদের সাহায্য করে আসছে। একজন প্রভাবশালী ব্যবসায়ী নেতা হিসেবে তিনি সক্রিয়ভাবে শরণার্থীদের পক্ষে কাজ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের জন্য একাই দিলেন ৮ কোটি ২২ লাখ টাকা

আপডেট সময় ০৩:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭