ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ঘরবন্দি শিক্ষার্থীদের জন্য ডিপিএস এসটিএস স্কুলের অভিনব উদ্যোগ

আকাশ জাতীয় ডেস্ক:  

সরাসরি শ্রেণিকক্ষের পাঠগ্রহণ থেকে দূরে থাকা শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ অব্যাহত রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা। রান্নায় পারদর্শী করে তুলতে একটি কর্মশালার উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে ঘরবন্দি অলস সময়ে একঘেয়ে রুটিন থেকে যেমন স্বস্তি মিলেছে তেমনি রান্নায় দক্ষ হয়ে ওঠেছে শিক্ষার্থীরা।

ভারতের সনদধারী দক্ষ বেকার ও পেস্ট্রি শেফ ঊর্বশী জেইনের অধীনে ‘ডিপিএস এসটিএস বাটার অ্যান্ড বেক’ নামক এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা চলাকালে বেকিং নিয়ে অংশগ্রহণকারীদের নানা টিপস প্রদান করাসহ বিশেষ চিজকেক রেসিপি দেখানো হয়। স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসেই আগ্রহী শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার অধ্যক্ষ মধু ওয়াল বলেন, ‘রান্না নিয়ে নতুন নানা নিরীক্ষা করা শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক। আর রান্না নিয়ে নানা অভিজ্ঞতা অর্জনে আমাদের হাতের কাছে রসুই ঘরেই সব কিছু আছে। তাই শিক্ষার্থীরা পুরো কর্মশালাই অত্যন্ত আগ্রহের সঙ্গে উপভোগ করেছে। এটি আমাদের জন্য সত্যিই আনন্দদায়ক। এ কর্মশালা তাদের জন্য বাসার ভেতর একঘেয়ে রুটিন থেকে একটু স্বস্তির মতো। এ কর্মশালায় ঊর্বশী জেইনের উপস্থিতির জন্য তার প্রতি কৃতজ্ঞ।’

কর্মশালায় অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, ‘এ কর্মশালা থেকে আমি বেশ কিছু রান্নার কৌশল শিখছি। এ কৌশলগুলো আমি শিগগির রান্নায় ব্যবহার করবো। কর্মশালাটি আমাদের জন্য অনেক আনন্দদায়ক ছিল। এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।’

করোনা পরিস্থিতিতেও শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে ডিপিএস এসটিএস স্কুল দূরবর্তী শিক্ষা ও আত্মোন্নয়নের নানা পরিপ্রেক্ষিত নিয়ে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে ওয়েবিনার এবং অনলাইন কর্মশালা সফলভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এর মধ্যে রয়েছে- সেফার ইন্টারনেট ফর চিলড্রেন, এডুকেশন ফর হিউম্যান গ্রেটনেস, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিউরিং দ্য প্যান্ডেমিক প্রভৃতি। এর মাধ্যমে শুধু শিক্ষার্থীই নয় অভিভাবদের শিক্ষাগত অভিজ্ঞতার উন্নয়নেও সহায়ক ভূমিকা পালন করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঘরবন্দি শিক্ষার্থীদের জন্য ডিপিএস এসটিএস স্কুলের অভিনব উদ্যোগ

আপডেট সময় ১০:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১