ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

অতীতের ভিডিও ভাইরাল, দুঃখের কাহিনী জানালেন সানা খান

আকাশ নিউজ ডেস্ক: 

কিছুদিন আগেই বিয়ের ২ মাস পূর্ণ হয়েছে। এর মধ্যেই মন খারাপ বলিউডের সাবেক অভিনেত্রী সানা খানের। ইনস্টাগ্রামে সেই দুঃখের কাহিনি জানিয়েছেন তিনি। সানার অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তার নেগেটিভ ভিডিও তৈরি করা হচ্ছে। এতদিন ধৈর্য হারাননি। কিন্তু এবারে কোনও এক ভিডিও দেখে অনেক দুঃখ পেয়েছেন সাবেক এই অভিনেত্রী।

তিনি লিখেছেন, “কিছু মানুষ আমাকে নিয়ে বেশ কিছু দিন ধরে নেগেটিভ ভিডিও তৈরি করছেন। আমি এতদিন ধৈর্য হারাইনি। কিন্তু এবার একজন আমার অতীত নিয়ে ভিডিও তৈরি করেছেন আর তা নিয়ে আজেবাজে কথা বলা হচ্ছে। আপনি জানেন না? কোনও মানুষ তওবা করার পর এভাবে কোনও মানুষকে অপমান করা পাপ। আমার মন ভেঙে গেছে।

ইসলামের পথে চলবেন বলে বিনোদন জগৎ ছেড়েছিলেন সানা খান। সোশ্যাল মিডিয়ায় তা জানিয়ে অনুরোধ করেছিলেন, তাকে যেন আর কেউ কোনও কাজের প্রস্তাব না দেন। এই ঘোষণার কিছুদিনের মধ্যেই আবার সুরাটের বাসিন্দা মৌলানা মুফতি আনাস সায়েদকে বিয়েও করে ফেলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ক্যাপশনে জানিয়েছিলেন- “আল্লার জন্যই একে অপরকে ভালবাসতে পেরেছি। আল্লার কৃপায় বিয়ে করতে পেরেছি। আল্লাই যেন আমাদের ইহলোক ও পরলোকে একসঙ্গে রাখেন।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অতীতের ভিডিও ভাইরাল, দুঃখের কাহিনী জানালেন সানা খান

আপডেট সময় ১১:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১