ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘূর্ণিঝড় ইরমার প্রভাবে ৮ জনের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ঘূর্ণিঝড় ইরমার প্রভাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি নার্সিং হোমে ৮ জন নিহত হয়েছেন। ইরমার আঘাতে ওই নার্সিং হোমের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে দীর্ঘ সময় ধরে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ না করার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া বুধবার ওই নার্সিং হোম থেকে অন্তত ১১৫ জনকে উদ্ধার করে পুলিশ।

বিবিসির এক খবরে বলা হয়, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ওই নার্সিং হোমের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও ঘূর্ণিঝড়ের কারণে বিপর্যস্ত হয়ে যায়। নার্সিং হোমটিতে মৃত অবস্থায় তিনজনকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর বাকি পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের সবার বয়স সত্তরোর্ধ্ব।

স্থানীয় পুলিশ প্রধান থমাস সানচেজ বলেন, এ ঘটনায় পুনর্বাসন কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে কোনো অপরাধ সংঘটিত হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।ওই নার্সিং হোমে আর কোনো বিপন্ন ব্যক্তি আছেন কি না জরুরি বিভাগের কর্মীদের তা দেখতে নির্দেশ দিয়েছেন ফ্লোরিডার গভর্নর রিক স্কট।

ঘূর্ণিঝড় ইরমা রোববার ফ্লোরিডার মূল ভূখণ্ডে আঘাত হানে। এ ঘূর্ণিঝড়ের কারণে ফ্লোরিডা, জর্জিয়া ও ক্যারোলাইনায় প্রায় এক কোটি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছে। প্রথমে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ইরমা। এর আঘাতে ওই অঞ্চলে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘূর্ণিঝড় ইরমার প্রভাবে ৮ জনের মৃত্যু

আপডেট সময় ১১:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭