ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যে কারণে প্রেমিকার বদলে পুতুলকে বিয়ে করলেন এই যুবক

আকাশ নিউজ ডেস্ক:  

নারীর মন জয় করে চলার চেয়ে পুতুলের সঙ্গে বসবাস সহজ লেগেছে তার কাছে। তাই প্রেমিকার উপর বিরক্ত হয়ে জীবনসঙ্গিনী হিসাবে মানুষের পরিবর্তে পুতুলকেই বেছে নিয়েছেন হংকংয়ের জাই তিয়াংরং নামের ৩৬ বছরের এক যুবক। ২০১৯ সালে ১০ হাজার ইউয়ানে কেনা মোচি নামের ওই পুতুলকে সম্প্রতি বিয়ে করেছেন তিনি। খবর দ্য সান ও আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, ৩৬ বছরের তিয়াংরং বাবা-মায়ের সঙ্গেই থাকেন। বাবা-মা, আত্মীয় স্বজন এবং নিকট বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই ওই পুতুলকে বিয়ে করেছেন তিনি। পুতুল মোচির জন্য আইফোন-১২-সহ একাধিক উপহারও কিনেছেন ওই যুবক। পুতুলের গা নষ্ট হতে পারে— এই আশঙ্কায় তিনি নিজের স্ত্রীকে চুম্বন করেননি বলেও উল্লেখ করা হয়েছে।

এই বিয়ে নিয়ে তিয়াংরং বলেছেন, ‘আমি মোচিকে খুব সম্মান করি। এর আগে আমার মানুষ প্রেমিকা ছিল। কিন্তু এখন আমি পুতুলের প্রতি আকৃষ্ট। যদিও আমি ওর সঙ্গে কোনও দিন সম্পর্ক স্থাপন করিনি।’ পুতুলকে বিয়ে করার কারণও বলেছেন হংকংয়ের ওই যুবক। বলেছেন, ‘যখন আমি আর আমার সাবেক বান্ধবী এক সঙ্গে থাকতাম, ওর নজর আমার ফোনেই বেশি থাকত। কিন্তু মোচি আলাদা। তার সব আকর্ষণ আমাকে ঘিরেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

যে কারণে প্রেমিকার বদলে পুতুলকে বিয়ে করলেন এই যুবক

আপডেট সময় ০৬:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১