ঢাকা ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আরও বাড়তে পারে ভোজ্যতেলের দাম

আকাশ জাতীয় ডেস্ক: 

চলতি বছরের শুরু থেকেই খুচরা বাজারে ভোজ্যতেলের লিটার প্রতি দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, আরও বাড়তে পারে ভোজ্যতেলের দাম।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর মুসলিম বাজার, মিরপুর-১১ নম্বর ও কালশী বাজার ঘুরে খুচরা ভোজ্যতেল বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

মিরপুর-১১ নম্বর বাজারের ফরিদপুর অয়েল অ্যান্ড ঘি স্টোরের মালিক মো. মহিউদ্দিন বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের ব্যারেল প্রতি দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম না কমা পর্যন্ত খুচরা বাজারে কমছে না। আমাদের দেশে ব্রাজিল-আর্জেন্টিনা থেকে ভোজ্যতেল আসে। গত ছয় থেকে সাত মাস সেখানে উৎপাদন হয়নি। এ কারণে খুচরা বাজারে ভোজ্যতেলের দাম বাড়তি যাচ্ছে।

করোনা ভাইরাসের প্রভাবে ভোজ্যতেলের উৎপাদন বন্ধ হয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে লকডাউন থাকায় ব্রাজিল-আর্জেন্টিনায় ভোজ্যতেল উৎপাদন পুরোদমে বন্ধ ছিল। এ কারণে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যায়। সেজন্য খুচরা বাজারেও দাম বেশি। আগামীতে দাম আরও বাড়তে পারে।

কালশী বাজারের খুচরা ভোজ্যতেল বিক্রেতা মো. রহিম বলেন, এভাবে দাম বাড়তে থাকলে মার্চে ভোজ্যতেলের প্রতিলিটার হবে ১৫০ টাকা।

মিরপুর মুসলিম বাজারে আসা ক্রেতা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রিজওয়ান রশিদ রিজু বলেন, ভোজ্যতেলের দাম যে বেড়েছে আর কমছে না। শুনেছি দাম আরও বাড়তে পারে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে না থাকলে পরিবার নিয়ে ভালোভাবে থাকা যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

আরও বাড়তে পারে ভোজ্যতেলের দাম

আপডেট সময় ০১:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১